রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজায় প্যাণ্ডেল, তোরণ, সাজে- সজ্জায় উৎসব মুখর পরিবেশে ছিলো। বিভিন্ন স্কুল- কলেজ, বাড়ি ও পূজামণ্ডপে সরস্বতী পূজার অনুষ্ঠানে শিশুদের হাতখড়ি দেওয়া হয়।
এ বছর সরস্বতী পূজা রবিবার ও সোমবার সকাল পর্যন্ত পঞ্চমী তিথির সময় রয়েছে। সে জন্য দুই দিনের কোথাও রবিবার ও সোমবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনার অন্যতম ধর্মীয় উৎসব। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।
উপজেলায় পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরল কালিবাড়ী কেন্দ্রীয় মন্দির, বিভিন্ন পূজা মণ্ডপে, পাড়া ও ছাত্র-ছাত্রীদের বাড়িতে সরস্বতী পূজা হয়েছে। পূজায় ভক্তরা অঞ্জলি ও প্রসাদ গ্রহন করেন। পূজায় ছাত্র-ছাত্রিদের উপস্থিতিতে মণ্ডপ গুলো উৎসব মুখর ছিলো।






শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ 