সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে জেলা বিএনপি’র নবগঠিত কমিটি অনুমোদন দেয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মিছিল ও পথসভা
আশাশুনিতে জেলা বিএনপি’র নবগঠিত কমিটি অনুমোদন দেয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মিছিল ও পথসভা

আহসান হাবিব, আশাশুনি ব্যুরো: সাতক্ষীরার আশাশুনিতে জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে আশাশুনি জনতা ব্যাংক মোড় হতে উপজেলা বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দোগে একটি শুভেচ্ছা মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে পথসভায় মিলিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক স,ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম-আহবায়ক হাফিজুল ইসরামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান আগামী সাংসদে দলীয় মনোনয়ন প্রত্যশী রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম-আহবায়ক শেখ আব্দুর রশিদ, আব্দুল আলিম, রবিউল আওয়াল ছোট, তুহিন উল্লাহ, সদর ইউনিয়ন বিএনপি’র নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জাকির হোসেন প্রিন্স, প্রতাপনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহ আলম, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম সিদ্দিকী লিটন, কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পথসভায় বক্তাগন কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ আংশিক জেলা বিএনপি’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 