শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » যুদ্ধের চেয়েও প্রতিদিন বেশি মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়.. ইলিয়াস কাঞ্চন
প্রথম পাতা » আঞ্চলিক » যুদ্ধের চেয়েও প্রতিদিন বেশি মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়.. ইলিয়াস কাঞ্চন
৩৫৭ বার পঠিত
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুদ্ধের চেয়েও প্রতিদিন বেশি মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়.. ইলিয়াস কাঞ্চন

 ---

 খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে আয়োজিত সড়ক দুর্ঘটনা রোধ কল্পে নিরাপদ সড়ক চাই সমাবেশে পাইকগাছা উপজেলা শাখার আয়োজনে ছাত্র শিক্ষক ও সূধী সমাবেশে অনুষ্ঠিত হযেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, না জানা এবং না মানার কারণে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রতিদিন সড়কে ৩০ থেকে ৩৫ জনের মৃত্যু হচ্ছে এর চেয়ে ভয়ংকর আর কিছু হতে পারে না। তিনি বলেন প্রতিদিন সড়কে যে হারে মৃত্যু হয়, কোন যুদ্ধে এত মানুষ নিহত হয় না। সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়ে ও ভয়াবহ উল্লেখ করে তিনি আরো বলেন সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে এবং হেলমেট ব্যবহার না করার কারণে মৃত্যু হার ও বাড়ছে। অতিরিক্ত যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে উল্লেখ করে তিনি বলেন ঝুঁকি কমাতে হলে সচেতনতার কোন বিকল্প নাই। তিনি সড়ক আইনের যথাযথ প্রয়োগ এবং আইন মেনে সড়কে চলাচলের উপর গুরুত্বারোপ করেন। মঙ্গলবার সকালে কপিলমুনি বাজার চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্বে করেন, নিসচা উপজেলা সভাপতি সাংবাদিক এইচএম শফিউল ইসলাম। সিনিয়র- সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব এসএম আজাদ হোসাইন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কাইয়ুম হোসেন, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। বক্তব্য রাখেন নিসচা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)