শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কয়রা থানা ওসির প্রত্যাহারের দাবীতে কয়রা প্রেসক্লাবের সামনে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » কয়রা থানা ওসির প্রত্যাহারের দাবীতে কয়রা প্রেসক্লাবের সামনে মানববন্ধন
২০৮ বার পঠিত
সোমবার ● ১০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রা থানা ওসির প্রত্যাহারের দাবীতে কয়রা প্রেসক্লাবের সামনে মানববন্ধন

 ---নুরুল আমিন পলাশ; কয়রা (খুলনা) প্রতিনিধি :  খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হকের প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে স্হানীয় বাসিন্দরা। সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় কয়রা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেবার নামে হয়রানি বন্দ করো, করতে হবে। বদমেজাজি ওসির প্রত্যাহার চাই। কয়রা থানায় দালালের দৌরাত্ম্য বন্ধ করো, করতে হবে। সালিশি বাণিজ্য বন্ধ করো, করতে হবে লেখা সহ বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাড়িয়ে যান মানববন্ধনকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, ২ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা মোকলেসুর রহমান, ইউনুস আলী, রাসেল আহমেদ প্রমুখ। মানববন্ধনে মোকলেসুর রহমান বলেন, আমার মেয়ে শশুর বাড়িতে প্রায়ই নিগৃহীত হয়ে আসছে। সে কারণে অভিমানে কোথাও চলে গেছে হয়তো। মেয়ের সন্ধানের জন্য গত শুক্রবার ওসি স্যারের কাছে নিখোঁজ ডায়েরী করতে গেলে উল্টো তিনি আমাকে অপমান করেন। এ সময় আমার সাথে থাকা আমার ফুফাতো ভাই ওসি স্যারের কথার প্রতিবাদ করলে তাকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।’ তিনি এ ঘটনার প্রতিকার দাবী করেন এবং ওসির প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধনে ইউনুস আলী বলেন,আমার ভাতিজি শুশুর বাড়ী থেকে নিখোঁজ হওয়ায় বিষয়টি নিয়ে থানায় ডায়েরী করতে গেলে ওসি আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেন। এবং আমার ভাতিজিকে নিয়েও কটুক্তি করেন। আমি প্রতিবাদ করলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।ওসির এই হুমকিতে আমিসহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি।

 





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ  গ্রেফতার ৪ মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস

আর্কাইভ