শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
২৫৪ বার পঠিত
সোমবার ● ১০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

---পাইকগাছা প্রতিনিধি : মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণসহ সারাদেশে প্রতিনিয়ত নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় পাইকগাছা জিরো পয়েন্ট চত্বরে সমন্বয়ক আব্দুল কাদের নয়ন এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ব্যানারে আছিয়ার উপরে ঘটে যাওয়া নির্মম- নিষ্ঠুর ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকের দ্রুত ফাঁসির দাবি জানান। তারা আরো বলেন গত ৫-আগষ্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন হলেও আমাদের মা-বোনেরা একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে। ৮-বছরের বোন আছিয়াও ওই সকল লোলুপদৃষ্ট খারাপ মানুষের হাত থেকে রেহাই পায়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল কাদের নয়ন,সুমন আহমেদ,আসেফ আনজুম লাবিব,আলভি আল- মুহিত,মো. সাইফুল ইসলাম,রাকিবুল হাসান, আব্দুল্লাহ্ মামুন,গাজী তানভীর আহমেদ, তামান্না, সুমনা,তনু, বৃষ্টি, আনিকা প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ মার্চ বৃহস্পতিবার মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন আট বছর বয়সী মেয়ে শিশু আছিয়া। মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণি পড়ুয়া আছিয়া রমজান মাসের ছুটিতে স্কুল বন্ধ থাকায় বড় বোনের বাড়ি মাগুরার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে শিশুটির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বর্তমান শিশুটির আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)