সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় অগ্নিকাণ্ডে ৮ টি ঘর ভস্মীভূত
পাইকগাছায় অগ্নিকাণ্ডে ৮ টি ঘর ভস্মীভূত
খুলনার পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পৌর সদরে ৮ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার বিকেলে পৌরসদরস্থ সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ভাড়াটিয়াদের বাড়িতে বিদ্যুৎ এর শর্টসার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিন্ম আয়ের মানুষরা গোলপাতার কুড়ে ঘর ভাড়া নিয়ে বসবাস করত। অগ্নিকাণ্ডে চায়ের দোকানদার চৈতন্য মন্ডল এবং ভ্যানচালক কবির হোসেন বাসাবাড়ি, রান্নাসহ ৮ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়, যার আনুমানিক ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা। সংবাদ পেয়ে স্থানীয় পাশের শত শত মানুষ ছুটে এসে মধুমিতা পার্কের পুকুরের পানি দিয়ে আধা ঘণ্টা চেষ্টা করার পর আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে। পাইকগাছা থানার ওসি সবজেল হোসেন আগুন নিভানোর জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন ও থানার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলো। শেষ পর্যায়ে তালা ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে। ইউএনও মাহেরা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।






পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ 