শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবন থেকে পাঁচার করে আনা হরিণের মাংসসহ শিকারী আটক
সুন্দরবন থেকে পাঁচার করে আনা হরিণের মাংসসহ শিকারী আটক
কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবন থেকে পাঁচার করে আনা ২৮ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারী আটক করা হয়েছে। ১৪ মার্চ শুক্রবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ রাতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ইয়াসিন গাজী নামেন এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় সুন্দরবন থেকে পাঁচার করে আনা ২৮ কেজি হরিণের মাংসসহ ওই হরিণ শিকারীকে আটক করা হয়।
আটককৃত হরিণ শিকারী মোঃ ইয়াসিন গাজি (২৭) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ড ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে বন্যপ্রানী সংরক্ষনর কোস্ট গার্ডের এরূপ অভিযান চলমান রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা 