শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন হয়েছে । আজ শনিবার সকালে মাগুরা পৌরসভা কেন্দ্রে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম । এ সময় জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও পৌরসভার প্রশাসক আব্দুল কাদের প্রমুখ ।
জেলা সিভিল সার্জন জানান, এবার জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ২০ হাজার ৩৪৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফল করতে জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের মোট ৯৪১টি কেন্দ্রে ১১৭ জন সুপারভাইজার, ২ হাজার ১০৮ জন স্বেচ্ছাসেবকসহ মোট ২ হাজার ২২৫ জন মাঠ কর্মী ও ন্বেচ্ছাসেবক কাজ করছে। এ ক্যাম্পেইন চলবে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ।
ভিটামিন ‘এ’ শিশুকে খাওয়ালে প্রত্যেক শিশু সুস্থ ভাবে বেঁচে থাকা,স্বাভাবিক বৃদ্ধি,দৃষ্টি বৃদ্ধি ও রোগ প্রতিরোগ ক্ষমতা রোধ করে ।






নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার
মাগুরায় শীতে হাসপাতালে বেড়েছে শিশু রুগীর চাপ
নড়াইলে বিনামূল্যে ২২১ রোগীকে লেন্স সংযোজন ও ৯০ জনকে চশমা প্রদান
নড়াইলে বিনামূল্যে দুই হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন
মাগুরায় ফের শাটডাউন কর্মসূচিতে নার্সিং ও মিড ওয়াইফারিরা
শ্রীপুরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
নড়াইলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান
মাগুরায় নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন
মাগুরায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পলিত
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন 