শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় কৃষক দলের সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় কৃষক দলের সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
২৩৬ বার পঠিত
সোমবার ● ২৪ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় কৃষক দলের সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

---

পাইকগাছা প্রতিনিধি ; পাইকগাছা উপজেলা কৃষক দলের আহবায়ক মেছের আলী সানার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন মৎস্য আড়ৎদারি মার্কেটের মৎস্য ব্যবসায়ী মোখলেছুর রহমান। সোমবার দুপুরে মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি কার্যালয়ে ব্যবসায়ী মোখলেছুর রহমান উপজেলা কৃষক দলের সভপতি মেছের আলী সানার বিরুদ্ধে ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুরসহ বিভিন্ন হুমকির অভিযোগ এনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ মার্চ জৈনক ব্যক্তি আমার আড়ৎ এ মাছ খরিদ করতে আসে। এসময় দরদাম নিয়ে তার সাথে কথা কাটাকাটি ও তর্ক বির্তক হয়। পরে তিনি ব্যবসায়ী মিলনকে ডেকে এনে ব্যবসায়িক প্রতিষ্ঠানে গোলমাল করার চেষ্টা করে। এসময় আড়ৎদারি সমিতির সভাপতি ও সম্পাদক এসে তাদের সাথে নিয়ে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করে দেন। এরপর উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা মিমাংসিত বিষয়টি ভিন্ন ভাবে ব্যবহার করার চেষ্টা করে। তিনি আমাকে বলেন ৫০ হাজার টাকা না দিলে তারা আমাকে মারপিট করবে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানাইলে মেছের আমাকে ভয় দেখায়। ওইদিন রাতে উপজেলা বিএনপির আহবায়ক নিষ্পত্তিকৃত বিষয়টি পুনরায় মিমাংসা করার জন্য উভয় পক্ষকে নিয়ে বসার জন্য আড়ৎদারি সমিতির সভাপতিকে বলেন। সে অনুযায়ী ২২ মার্চ সকাল ১০ টার সময় সমিতি কার্যালয়ে বসাবসির ব্যবস্থা করা হয়। সমিতির সভাপতি সম্পাদকসহ অন্যান্য ব্যবসায়ীরা যথাসময়ে উপস্থিত হলেও মেছের আলী সানা ও মিলন যথাসময়ে হাজির না হয়ে তালবাহানা করতে থাকে। পরে মেছের আলী ৩০-৩৫ টি মোটরসাইকেল যোগে দলীয় লোকজন নিয়ে আমার আড়ৎ এ এসে আমাকে খুজতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন হুমকি দিতে থাকে। এক পর্যায়ে তিনি বিএনপির নেতাদের সাথে নিয়ে আড়ৎদারি সমিতি কার্যালয়ে যায় এবং আমাদের মারপিট করতে উদ্যত হয়। মেছের আলী সানা ও তার লোকজন ক্ষমতার দাপট দেখিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও বন্ধ করে দেওয়া এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করায় শান্তি পূর্ণ ভাবে ব্যবসা করা কঠিন পড়েছে। ব্যবসায়ী মোখলেছুর রহমান সাংবাদিক সম্মেলনের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন ও বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক বেলাল মোড়ল, শওকত মোড়ল ও রিপন কুমার দাশ।





অপরাধ এর আরও খবর

মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ
ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর

আর্কাইভ