শুক্রবার ● ২৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মাইক্রোবাসের সাথে পরিবহনের মুখোমুখি সংর্ঘষে আহত ৬
মাগুরায় মাইক্রোবাসের সাথে পরিবহনের মুখোমুখি সংর্ঘষে আহত ৬

মাগুরা প্রতিনিধি : মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোট ব্রিজ নামক এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় মাইক্রোবাসের সাথে রয়েল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে । এ ঘটনায় বাসের সংর্ঘষে মাইক্রোবাসটি দমড়ে মচড়ে যায় । মাইক্রোবাসে থাকা ড্রাইভারসহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছে । আহতরা হলো মো:শফিক (৫৫),রতœা বেগম (৪০),হুমাইয়া আক্তার (২০),ছামিয়া আক্তার (২২),সোহানা (৫) ও ড্রাইভার শাকিল হোসেন ।
মাগুরা হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবির জানান,শুক্রবার সকাল সাড়ে ১১টায় সদরের ছোট ব্রিজ এলাকায় ঢাকা থেকে মেহেরপুর গামী একটি নোহা মাইক্রোবাসের ঢাকাগামী রয়েল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় বাসের সংর্ঘষে মাইক্রোবাসটি দমড়ে মচড়ে যায় । মাইক্রোবাসে থাকা ৬ জন আহত হয় । আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ড্রাইভারসহ অন্য ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে । মাইক্রোবাস ও পরিবহনটি আটক করা হয়েছে ।
অন্যদিকে,খুলনা-ঢাকা মহাসড়কের মাগুরা পিটিআই স্কুলের সামনে শুক্রবার দুপুরে একটি গ্যাস বোঝাই পিক আপের সাথে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি পরিবহনের সংঘর্ষে হয়েছে । এ সময় পরিবহনের সংর্ঘষে গ্যাস বোঝাই পিকআপটি উল্টে যায় এবং গাড়ী থাকা গ্যাসের সব সিলিন্ডার রাস্তায় পড়ে যায় । এ ঘটনায় কেউ আহত হয়নি । পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।






পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন 