শনিবার ● ২৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জুলাই-আগষ্টে আহত ১৩ জনের মাঝে চেক বিতরণ
মাগুরায় জুলাই-আগষ্টে আহত ১৩ জনের মাঝে চেক বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুথ্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে । মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জুলাই গণঅভ্যুথ্থানে আহত ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের ১ম পর্বের মাগুরা জেলার মোট ১৩ জনের মাঝে এ চেক বিতরণ করা হয় । মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন । অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলায় ১৩ জন জুলাই এ আহত যোদ্ধার হাতে এ চেক তুলে দেন । এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এপিএস মো: মোয়াজ্জেম ,মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মাহবুবুল হকসহ জুলাই গণঅভ্যুথ্থানে আহতদের পরিবাবের সদস্যরা উপস্থিত ছিলেন । চেক পাওয়া এ ১৩ জন যোদ্ধা হলো ‘এ’ ক্যাটাগরিতে মাগুরা সদরের পারনান্দুয়ালী বিশ্বাসপাড়া গ্রামের বিপন মোল্যা,সদরের আলোকদিয়া গ্রামের মো: আব্দুল্লাহ আল মামুন,সদরের হাজীপুর ফুলবাড়ি গ্রামের আফফান হোসেন ও শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা করুন্দি গ্রামের মো: জিহাদ । ‘বি’ ক্যাটাগরিতে মহম্মদপুর নহাটা গ্রামের রকি মিয়া,সদরের হাজরাপুর গ্রামের মাহবুবুর রহমান,সদরের আদর্শ পাড়ার তিতাস পাটয়ারি,মহম্মদপুরের যশোবন্তপুর গ্রামের রুবেল মিয়া,সদরের আরাজীশ্রীকুন্ডী গ্রামের মনিরুল ইসলাম,শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের সোহেল রানা,সদরের আলোকদিয়া গ্রামের খন্দকার জাফর ইকবাল,সদরের জগদল গ্রামের সাজ্জাদুল ইসলাম ও শালিখার কাটিগ্রাম পুলুম গ্রামের শেখ ছুবান । এর মধ্যে ‘এ’ ক্যাটাগরি প্রাপ্তরা ২ লক্ষ টাকা এবং ‘বি’ ক্যাটাগরিরা ১ লক্ষ টাকার চেক পান ।






পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন 