শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, মেরামতে সেনাবাহিনী
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, মেরামতে সেনাবাহিনী
২৬৯ বার পঠিত
বুধবার ● ২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, মেরামতে সেনাবাহিনী

  ---সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে ভয়াবহ নদীভাঙনে বেড়িবাঁধের একটি অংশ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।    ৩১ মার্চ সোমবার সকাল ১১টার দিকে খোলপেটুয়া নদীর তীব্র স্রোতে প্রায় ১৫০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে আশপাশের গ্রামগুলোতে জোয়ারের পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও, জোয়ারের পানির চাপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ অবস্থায় দুর্যোগ মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসে প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী।

১ এপ্রিল মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক, ৫৫ পদাতিক ডিভিশনের অধীনস্থ আশাশুনি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারা পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ নেন।

বর্তমানে আশাশুনি আর্মি ক্যাম্পের দুটি প্যাট্রল টিম স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে সমন্বয় করে বাঁধ পুনর্নির্মাণে সহায়তা করছে। এ ছাড়া ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের একটি বিশেষ দলও বাঁধ পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা আশাবাদী যে, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত বাঁধ মেরামত সম্ভব হবে এবং প্লাবিত এলাকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)