মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে বালাপোতার ভক্তদের সাথে জাপার কেন্দ্রীয় নেতার শুভেচ্ছা বিনিময়
আশাশুনিতে বালাপোতার ভক্তদের সাথে জাপার কেন্দ্রীয় নেতার শুভেচ্ছা বিনিময়

আশাশুনি ব্যুরো: জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এড. স,ম আলিফ হোসেন কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বালাপোতার হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। শিব পূজা উপলক্ষে ‘বাবার মাথায় জল ঢালা’র উদ্দেশ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তের আগমন ঘটে।
সোমবার আগত হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের সাথে আশাশুনির মানিকখালী ব্রিজের উপরে শুভেচ্ছা বিনিময় করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনে জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী, সমাজ সেবক, উপজেলার কৃতি সন্তান এড. স,ম আলিফ হোসেন। এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আসা পরিবারের সদস্যবৃন্দ বিশিষ্ট সমাজসেবক স,ম সাইফুল হাসান লিউ, জাতীয় পার্টি নেত্রী হামিদা আকতার, ফাহমিদা ইসলাম কনা, জাতীয় পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক শুটার অর্ণব শারার, ঢাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা স,ম ফারাবি হাসান লিন, আরিয়ান শারার, সাবাব আরিফিন, আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন টুটুল, সিনিয়র সদস্য মোসলেম উদ্দিন, ইলিয়াস হোসেন, জাপা আনুলিয়া ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ।






মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 