শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় আধুনিক ও দৃষ্টিনন্দন আল-মু’মিন মসজিদের উদ্বোধন
মাগুরায় আধুনিক ও দৃষ্টিনন্দন আল-মু’মিন মসজিদের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের পারলা গোরস্থান পাড়ায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন আল-মু’মিন নামে মসজিদের উদ্বোধন হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের মধ্য দিয়ে এ মসজিদের যাত্রা শুরু হলো। মসজিদের সভাপতি শফিকুল ইসলাম শফিক জানান, বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও টিভি চ্যানেলের মালিক সারা বাংলাদেশের আল্লাহর ৯৯টি নামে মসজিদ নির্মানের উদ্যোগ গ্রহন করেছেন। তার ফলশ্রুতিতে মাগুরা সদরের পারলা গ্রামের গোরস্থান পাড়া এলাকায় ৩৪তম এ মসজিদের আজ শুভ উদ্বোধন হলো। ৪ তলা ভিত্তি করা এ মসজিদটির ভেতরে ও বাইরে আধুনিক টাইসের কারুকার্য বিদ্যমান। পারলা গোরস্থান সংলগ্ন এলাকায় একটি মাদ্রাসা রয়েছে। এখানে অনেক এতিম শিশু পড়াশুনা করে । পাশাপাশি এ গোরস্থানে এলাকার অনেক মানুষ কবর জিয়ারতের উদ্দেশ্যে আসে । তাই এখানে মসজিদটি হওয়াতে এলাকার মানুষ নামাজ আদায় শেষে কবর জিয়ারত করতে পারবে এ উদ্দেশ্য মসজিদটি এখানে করা হয়েছে। জুম্মার নামাজ শেষে মসজিদের দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আল মু’মিন মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মামুনুল উল রশিদ। দোয়া অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিদ, খতিব ও সুধীজন উপস্থিত ছিলেন।






পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু 