শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় খরচের টাকা না দেওয়ায় ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ায় থানায় অভিযোগ
পাইকগাছায় খরচের টাকা না দেওয়ায় ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ায় থানায় অভিযোগ
খুলনার পাইকগাছায় খরচ বাবদ ৩০ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় কাটা ধান ভ্যান থেকে নামিয়ে নেওয়ায় বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। ১১ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার হরিঢালী ইউপির হরিদাসকাটিতে ঘটনাটি ঘটেছে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হরিঢালী ইউপির হরিদাস কাটি গ্রামের শেখ মুনছুর আলীর পুত্র শেখ মতিউর রহমানের কাছে গত ২৫ মার্চ একই গ্রামের বিএনপির ৪ নং ওয়ার্ডের নেতা খায়রুল সরদারের নেতৃত্বে পরেশ দত্ত ও আলামীন গাজী খরচ বাবদ ৩০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার ১১ এপ্রিল বিকেলে জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার সময় মতিউর ও তার স্ত্রীকে মারধর করে ভ্যান থেকে ২৫ মন ধান নামিয়ে নিয়ে যায় খায়রুল গং। ওই ঘটনায় শেখ মতিউর রহমান জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেন। এই বিষয়ে জানতে চাইলে শেখ মতিউর রহমান বলেন, বিএনপির রাজনীতি করার কারণে তিনটি নাশকতা মামলার আসামি হয়েছি। এখন আমার ধান বিএনপির নেতাকর্মীরা কেড়ে নিলো।
এবিষয়ে ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল সরদার জানান, আমি কোন টাকা চাইনি। ধান আপনার বাড়িতে আছে কিনা জানতে চাইলে বলেন, আমার বাড়িতে নেই, পাশে কামরুল গাজীর বাড়ির সামনে রাস্তায় রাখা আছে। কামরুল গাজীর কাছে জানতে ফোন দিলে তার ব্যবহৃত ০১৯১৪ ০৪৮৩১২ ফোনটি বন্ধ পাওয়া যায়। থানার ওসি মোঃ সবজেল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।






পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক 