শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনে করিম বাহিনীর ২ সদস্য আটকসহ ডাকাতের হাতে জিম্মি পাইকগাছার দুই জেলে উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনে করিম বাহিনীর ২ সদস্য আটকসহ ডাকাতের হাতে জিম্মি পাইকগাছার দুই জেলে উদ্ধার
২২৯ বার পঠিত
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে করিম বাহিনীর ২ সদস্য আটকসহ ডাকাতের হাতে জিম্মি পাইকগাছার দুই জেলে উদ্ধার

 --- কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগীসহ ডাকাতদের হাতে জিম্মি থাকা পাইকগাছার ২ জেলেকে উদ্ধার আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন, খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা শাজাহান মোল্লা (৪৮) এবং বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা সুমন হাওলাদার (৩০)। উদ্ধার হওয়া জেলেরা হলেন, খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা আজিজুল শেখ (৫৫) এবং আলম গাজী (৩৭)।

২০ এপ্রিল রোববার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগীরা খুলনার দাকোপ উপজেলাধীন সুন্দরবন সংলগ্ন কামারখোলা এলাকায় অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে। ১৯ এপ্রিল শনিবার রাত ১১টায় কোস্টগার্ড এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং এক রাউন্ড ফাঁকা কার্তুজসহ শাজাহান মোল্লাকে (৪৮) আটক করা হয়।

এছাড়া  ২০ এপ্রিল রোববার রাত ৩টায় সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা হতে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী সুমন হাওলাদারকে (৩০) আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছে।

অপর দিকে কোস্টগার্ডের অভিযানে রোববার ভোর ৫টায় সুন্দরবনের আড়শিবসা নদী সংলগ্ন এলাকা থেকে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা ২ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা গত ৮ এপ্রিল থেকে ডাকাত করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি ছিল বলে জানা যায়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১

আর্কাইভ