মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ২টি ওয়ান সুটারগানসহ আটজন আটক
মাগুরায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ২টি ওয়ান সুটারগানসহ আটজন আটক

মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌর এলাকার মীরপাড়ায় মৌশান শেখ (২৮) এর বাসায় অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এমন তথ্যের ভিত্তিতে মাগুরা সেনা ক্যাম্প মঙ্গলবার ভোর ৪ টার দিকে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, এ্যামুনিশন এবং দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে আটক করেছে। মাগুরা সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সামিন এ-র নেতৃত্বে অভিযান পরিচালনা কালে ২টি ওয়ান শুটার গান,১৫ রাউন্ড গুলি,১ টিকে রামদা ১ টি চাপাতি,১ টি চাইনিজ কুড়াল ২ টি দা উদ্ধার করা হয়। এসময় মাগুরা শহরের মীর পড়ার জাহিদ মিয়ার ছেলে মৌশান শেখ (২৮), মীর পড়ার বাবু শেখের ছেলে শাওন শেখ ও তার ভাই নয়ন শেখকে আটক করা হয়।অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।অপরদিকে,সোমবার রাতে অপর এক অভিযানে যৌথ বাহিনী মাগুরা পৌর এলাকার আবালপুর থেকে তিন লাখ টাকা মূল্যের ১১৬ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে। আটককৃতদের মালামালসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 