মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু
মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২৪-২৫ এর আওতায় মাগুরা জেলা স্টেডিয়ামে ও সরকারি শিশু পরিবার বালিকা মাঠে আজ মঙ্গলবার থেকে মাসব্যাপী অনুর্ধ্ব-১৫ বালক-বালিকা ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। মাগুরা জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেছে। মাসব্যাপী এ প্রশিক্ষণে বালক গ্রুপে ২৫ জন খেলোয়াড় ও বালিকা গ্রুপে ১৫ জন নারী খেলোয়াড় অংশ নিচ্ছে। ফুটবল কোচ ইউনুস আলী ও ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি মাসব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস বলেন, মাগুরা জেলার ক্রীড়ার মান উন্নয়নে জেলা ক্রীড়া অফিস কাজ করছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২৪-২৫ এর আওতায় এবার শুরু হলো মাসব্যাপী অনুর্ধ্ব-১৫ বালক-বালিকা ফুটবল প্রশিক্ষণ। ২১টি সেশনে এ ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণে মোট ৪০ জন চৌকস খেলোয়াড় অংশ নিচ্ছে । আমরা বালক-বালিকা গ্রুপে দলকে ভাগকে প্রশিক্ষণ প্রদান করছি। ফুটবলের নানা কলাকৌশল এ প্রশিক্ষণে দেয়া হবে। আমরা চাই মাগুরার প্রতিটি খেলোয়াড়কে দক্ষকে করে গড়ে তুলতে। ফুটবলের পাশাপাশি জেলা ক্রীড়া অফিস জেলায় কাবাডি, হ্যান্ডবল,ভলিবল, সাতাঁরসহ নানা খেলাধুলার প্রশিক্ষণ প্রদান করে থাকে ।






মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ 