শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
৩৮০ বার পঠিত
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

---
ফরহাদ খান, নড়াইল ; নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বনখলিশাখালী এলাকায় দাড়ার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’ এবং সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

তিনি বলেন, খাল ও পুকুর সংস্কার খুব ভালো উদ্যোগ। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। খালটি পুনঃখনন করার মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবেন। কৃষির উন্নয়ন হবে।

অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার-কৃষিবিদ ডক্টর নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর আলোচনা করেন।

বন্দনা রানীর সঞ্চালনায় এবং দাড়ার খাল মাইক্রো ওয়াটারশেড কমিটির সভাপতি রাজ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন-জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ রুবেল আলী, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার রায়হানুল ইসলাম চৌধুরী, জাহিদুর রহমান, হাদিউজ্জামান, আশিকুজ্জামান, নজরুল ইসলাম, নাদিম হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, ১৩১০ মিটার খালটি পুনঃখননের ফলে এ অঞ্চলের প্রায় ১০ হাজার একর কৃষি জমি সারা বছর ফসল উৎপাদনের আওতায় আসবে।  এতে অন্তত ২০ হাজার কৃষক সুফল ভোগ করবেন। শুষ্ক মৌসুমে পানির ব্যবহার নিশ্চিত হবে। ফলে জলবায়ু সহিষ্ণু উন্নত জাত ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি কৃষি উন্নয়ন তরান্বিত হবে। দাড়ার খাল মাইক্রো ওয়াটারশেড কমিটির বাস্তবায়নে পুনঃখনন কার্যক্রম চলছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)