শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল শিক্ষককে জোর পূর্বক সাদা কাগজে স্বাক্ষরসহ লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল শিক্ষককে জোর পূর্বক সাদা কাগজে স্বাক্ষরসহ লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
৩২৭ বার পঠিত
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্কুল শিক্ষককে জোর পূর্বক সাদা কাগজে স্বাক্ষরসহ লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

 ---পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকিসহ জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করিয়ে পদত্যাগের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক রফিকুল ইসলাম। ২৩ এপ্রিল সকালে প্রেসক্লাব পাইকগাছা এ উপস্থিত হয়ে শিক্ষক রফিকুল ইসলাম লিখিত বক্তব্য তিনি বলেন, দীর্ঘ ২৩ বছর যাবত গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সুনামের সাথে ইংরেজি শিক্ষকতা করে আসছি। এমতাবস্থায় গত ১৬ এপ্রিল অত্র বিদ্যালয় অফিস কক্ষে বিদ্যালয়ের শিক্ষকেরা মিলে গুরুত্বপূর্ণ আলোচনাকালে একই বিদ্যালয়ের ইসলাম ধর্ম শিক্ষিকা বিউটি খাতুনের এর সাথে পহেলা বৈশাখ বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়। তিনি বলেন, যদিও সেটা পরবর্তীতে আপোষ মিমাংসা হয়ে যায়। এ ঘটনার পরবর্তীতে ১৭ এপ্রলি অত্র স্কুল এলাকার মৃত সামছুর রহমানের ছেলে মোঃ ইমরান হোসেন এর নেতৃত্বে প্রায় ১৫/২০ জনলোক সংঘবদ্ধ হয়ে পূর্বের ১৬ তারিখের শিক্ষিকা বিউটি খাতুনের ঘটনাকে কেন্দ্র করে ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারপিট করতে উদ্যত হয়। এছাড়াও জোর পূর্বক শিক্ষক রফিকুল ইসলামকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। পরবর্তীতে স্বাক্ষর করা সেই কাগজে ইমরান হোসেন গংরা পদত্যাগপত্র লিখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে। তিনি বলেন, এ ঘটনাটি তাহার দৃষ্টি গোচর হলে ইমরান হোসেনসহ আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০/১৫ জনের বিরুদ্ধে ১৮ এপ্রিল ২৫ তারিখ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। শিক্ষক রফিকুল ইসলাম বলেন, মূলত ইমরান হোসেন গত ইং- ২৪ ফেব্রুয়ারী ২০১৫ সালে আমার কাছে অস্ত্র প্রদর্শন পূর্বক এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করি। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ ইমরান হোসেনকে অস্ত্র ও চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেন। মামলা নং- ২৪/১৫। সেই থেকে ইমরান হোসেন পূর্ব শত্রুতার জের ধরে আমাকে বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা অব্যহত রেখেছে। শুধু তাই নয় সে ও তাহার সন্ত্রাসী বাহিনী মারফত বর্তমানে আমাকে স্কুলে না যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। শিক্ষক রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠ সমাধানের জন্য হস্তক্ষেপ কামনা করছেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড
নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক ​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)