শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় আলোচিত আরাফাত হোসেন স্বপ্নীল গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় আলোচিত আরাফাত হোসেন স্বপ্নীল গ্রেফতার
৫৮০ বার পঠিত
শুক্রবার ● ২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় আলোচিত আরাফাত হোসেন স্বপ্নীল গ্রেফতার

---

পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় অনলাইন জুয়ার হোতা আরাফাত হোসেন স্বপ্নীল (৩৫) আটক হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে পুলিশ পৌরসদরস্থ আল-মদিনা হোটেলের নীচ থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। উপজেলার চাঁদখালীর মৌখালীতে স্বপ্নীলের গ্রামের বাড়ী

মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই বাবলা জানান, এ মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্নীল অনেক তথ্য দিয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার অনলাইন জুয়ার হোতা আরাফাত হোসেন স্বপ্নীল বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে খুলনা থেকে সড়ক পথে পাইকগাছার উদ্দেশ্যে রওনা দেয়। বেলা ২ টার দিকে পৌরসভার চারা বটতালা নামক স্থানে পৌছালে তার পুর্বপরিচিত স্থানীয় জাহিদুর রহমান সান্টু নামক এক ব্যক্তি স্বপ্নীলকে রাস্তার উপর দাড় করিয়ে কথা বলতে থাকেন। এ সময় বেশকিছু লোকজন ঘটনাস্থলে জড়ো হলে জটলা সৃষ্টি হলে স্বপ্নীল তার আর এক পুর্ব পরিচিত সবুজ নামে এক যুবক’কে সাথে করে মোটরসাইকেলে আল মদিনা হোটেলের নীচে আসেন। এরই মধ্যে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়।

 স্বপ্নীলের সাথে থাকা সবুজ জানান, মোবাইল মারফত এক ব্যক্তিকে আটকের খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে দেখি পরিচিত স্বপ্নীল । তিনি আরোও জানান, খুলনা থেকে রওনার পুর্বে স্বপ্নীলের পুর্ব পরিচিত সেন্টর সাথে মোবাইল কথোপকথন হয়। জানাগেছে, থানা হেফাজতে জিজ্ঞাসাবাদকালে স্বপ্নীল সেন্টু সম্পর্কে তথ্য দিলে পুলিশ নড়েচড়ে বসেছেন।

এ বিষয়ে ওসি মোঃ সবজেল হোসেন জানান, গত ৪ এপ্রিল থানায় দায়ের করা ২০২৩(২)/৩০(২)/৩৩ ধারায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় স্বপ্নীলকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলার তথ্য-উপাত্ত উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১দিনের রিমান্ড আবেদন করে শুক্রবার আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)