সোমবার ● ৫ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবিতে মাগুরায় কর্মবিরতি পালন
বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবিতে মাগুরায় কর্মবিরতি পালন

মাগুরা প্রতিনিধি : বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, মাগুরা জেলা শাখার উদ্যোগে সোমবার কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। মাগুরা জজ আদালত ভবনের সামনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মবিরতিতে মাগুরা জেলা জজ আদালতের প্রায় ১৫০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।
এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, তাদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানের পাশাপাশি যুগোপযোগী পদ সৃজন, ব্লক পদ বিলুপ্তি এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নই তাদের প্রধান দাবিসমূহ। উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম (পরাগ), সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দীন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উপদেষ্টা সঞ্জয় কুমার রায় ও মোঃ খাইরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা সুলতানা এবং জেলা সদস্য রেজাউর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সায়েদ হাসান টগর।
বক্তাগণ বলেন, ২০০৭ সালে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার পর বিচারকদের জন্য পৃথক পে-স্কেল এবং নিয়োগ বিধি প্রণয়ন করা হলেও সহায়ক কর্মচারীদের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিচার বিভাগের অভ্যন্তরে একটি স্থায়ী বৈষম্য সৃষ্টি হয়েছে। সহায়ক কর্মচারীরা একই দপ্তরে বিচারকদের সঙ্গে কাজ করলেও তারা জনপ্রশাসনের বেতন কাঠামো অনুসরণ করতে বাধ্য হচ্ছেন, যা বিচার বিভাগের সার্বিক স্বাধীনতার পথে বড় অন্তরায়।






পাইকগাছা সেনা ক্যাম্প পরিদর্শনে জিওসি
পাইকগাছার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ
গণভোট কি? বোঝে না গ্রামের সাধারন দরিদ্র মানুষ
মাগুরায় আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মচারীদের কর্মসূচি পালিত
পাইকগাছায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও ওয়াসিউজ্জামান
মাগুরায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন 