শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোবাইল কোর্টে জরিমানা আদায়
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোবাইল কোর্টে জরিমানা আদায়
৩৩১ বার পঠিত
সোমবার ● ১২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মোবাইল কোর্টে জরিমানা আদায়

--- খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ও হরিঢালীতে মোবাইল কোর্টে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১২ মে সোমবার দুপুরে পাইকগাছার কপিলমুনির নগরশ্রীরামপুর গ্রামের তুষার বিশ্বাসের আইচক্রীম ফ্যাক্টরীতে ও হরিঢালীতে জিয়ারুল গাজীর আমের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্দিষ্ট সময়ের আগে অপরিপক্ক আম গাছ থেকে আহরন করে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বাজারজাত করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনার সত্যতা পেয়ে ব্যাবসায়ী জিয়ারুল গাজীর কাছ থেকে ৬ ক্যারেট অপরিপক্ক আম জব্দ করে আসামীকে অর্থ দন্ড প্রদানসহ ভবিষ্যতে এহেন কার্যকলাপ না করার জন্য মুচলেকা গ্রহণ করা হয়েছে এবং জব্দকৃত আম বিনষ্ট করা হয়েছে। এ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। প্রসিকিউশন অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল। উক্ত প্রতিষ্ঠানদ্বয়ে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৪ ধারা মোতাবেক আইচক্রীম ফ্যাক্টরীর মালিককে দশ হাজার টাকা এবং আমের আড়তের মালিককে একই আইনের ৫৩ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পিআইও রাজীব বিশ্বাস, পেশকার তুহিন, হিরম্ময় ও আনসার সদস্যবৃন্দ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার

আর্কাইভ