বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ আটক ৪
পাইকগাছায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ আটক ৪
পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় দুই ইউপি সদস্য,নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ ৪ জনকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের মৃত নেহাল উদ্দিনের ছেলে আ,লীগ সমর্থিত ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়লকে বাঁকা বাজার থেকে ও একই ইউপি’র কাটিপাড়া গ্রামের মানিক চন্দ্র দাসের ছেলে আ,লীগ সমর্থিত ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পি’কে কাটিপাড়া বাজার এলাকা থেকে নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হওয়ায় আটক করা হয়েছে।যার মামলা নং-১৬। অপরদিকে মঙ্গলবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা রাফিদ প্রিন্সকে নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হওয়ায় আটক করা হয়। যার মামলা নং-১০। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ) ইদ্রিসুর রহমান জানান, উপ-পুলিশ পরিদর্শক খায়রুল ইসলাম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশ ও রবিউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এছাড়াও বুধবার দিবাগত রাতে নিয়মিত মামলায় হৃদয় নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদেরকে বুধবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিসাট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ 