বুধবার ● ২৮ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে লিডার্স এর আয়োজনে উপকার ভোগীদের সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপর গণশুনানি
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে উপকার ভোগীদের সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপর গণশুনানি

প্রেস বিজ্ঞপ্তি ঃ শ্যামনগরে লিডার্স এর আয়োজনে উপকার ভোগীদের সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগরে ২৮ মে বুধবার লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ুু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৬ নং আড়পাঙ্গাশিয়া স্কুলের সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে গণশুনানির আয়োজন করা হয় ।
এই গণশুনানি সামাজিক জবাবদিহিতার একটি টুলস যার মাধ্যমে সেবাদাতাগনের সেবার মান উন্নীত করার পাশাপাশি সেবাদাতা ও সেবা গ্রহীতার মাঝে সেতু বন্ধন তৈরি করে। সেই সাথে সেবা গ্রহীতা এবং সাধারন মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা ও ক্ষমতায়নের পথ তৈরি করে, এই লক্ষ্যে এই গণশুনানি অনুষ্ঠিত হয় ।
উক্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসার এস.এম. দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন শ্যামনগর থানার এসআই কামরুল ইসলাম, আড়পাঙ্গাশিয়া পি এন স্কুলের প্রধান শিক্ষক জনাব সৌমিত্র জোয়ারদার , শ্যামনগর উপজেলা সমাজসেবার ফিল্ড সুপারভাইজার জনাব পথিক কুমার মন্ডল , বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য উমা রানী মল্লিক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড এর ইউপি জনাব মাহতাব উদ্দিন, সুন্দরবন প্রেসক্লাব এর সভাপতি মোঃ বেল্লাল হোসেন, উপকূলীয় প্রেস ক্লাব এর সভাপতি জনাব এম এ হালিম , লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এবিএম জাকারিয়া ও ঈজঊঅ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে উক্ত গনশুনানির কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে উপজেলা সমাজসেবা অফিসার সমাজসেবা দপ্তরের যত সেবা আছে সব সেবার কার্যক্রম বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন সরকার তার প্রতিটা সেবার কার্যক্রম বর্তমানে ইউনিয়ন পরিষদে সবার সামনে আলোচনার মাধ্যমে সিধান্ত নিবেন। এছাড়াও উক্ত গণশুনানিতে আগত সব উপকার ভোগীদের প্রশ্নের উত্তর প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার ।






শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ 