শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ২৮ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে লিডার্স এর আয়োজনে উপকার ভোগীদের সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপর গণশুনানি
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে লিডার্স এর আয়োজনে উপকার ভোগীদের সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপর গণশুনানি
২১৭ বার পঠিত
বুধবার ● ২৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে লিডার্স এর আয়োজনে উপকার ভোগীদের সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপর গণশুনানি

---
প্রেস বিজ্ঞপ্তি ঃ  শ্যামনগরে লিডার্স এর আয়োজনে উপকার ভোগীদের সাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগরে ২৮ মে বুধবার লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ুু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)  প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৬ নং আড়পাঙ্গাশিয়া স্কুলের সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে  গণশুনানির আয়োজন করা হয় ।

এই গণশুনানি সামাজিক জবাবদিহিতার একটি টুলস যার মাধ্যমে সেবাদাতাগনের সেবার মান উন্নীত করার পাশাপাশি সেবাদাতা ও সেবা গ্রহীতার মাঝে সেতু বন্ধন তৈরি করে। সেই সাথে সেবা গ্রহীতা এবং সাধারন মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা ও ক্ষমতায়নের পথ তৈরি করে, এই লক্ষ্যে এই গণশুনানি অনুষ্ঠিত হয় ।

উক্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসার  এস.এম. দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন শ্যামনগর থানার এসআই কামরুল ইসলাম, আড়পাঙ্গাশিয়া পি এন স্কুলের প্রধান শিক্ষক জনাব সৌমিত্র জোয়ারদার , শ্যামনগর উপজেলা সমাজসেবার ফিল্ড সুপারভাইজার জনাব পথিক কুমার মন্ডল , বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের  ৪,৫ ও ৬ নম্বর  ওয়ার্ড এর ইউপি সদস্য উমা রানী মল্লিক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ২ নম্বর  ওয়ার্ড এর ইউপি জনাব মাহতাব উদ্দিন, সুন্দরবন প্রেসক্লাব এর সভাপতি মোঃ বেল্লাল হোসেন, উপকূলীয় প্রেস ক্লাব এর সভাপতি জনাব এম এ হালিম , লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এবিএম জাকারিয়া ও ঈজঊঅ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে উক্ত গনশুনানির কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে উপজেলা সমাজসেবা অফিসার সমাজসেবা দপ্তরের যত সেবা আছে সব সেবার কার্যক্রম বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন সরকার তার প্রতিটা সেবার কার্যক্রম বর্তমানে ইউনিয়ন পরিষদে সবার সামনে আলোচনার মাধ্যমে সিধান্ত নিবেন। এছাড়াও উক্ত গণশুনানিতে আগত সব উপকার ভোগীদের প্রশ্নের উত্তর প্রদান করেন  উপজেলা সমাজসেবা অফিসার ।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ

আর্কাইভ