শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বুধবার ● ২৮ মে ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
২১৯ বার পঠিত
বুধবার ● ২৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

---
মাগুরা প্রতিনিধি : ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গতকাল বুধবার জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সির্ভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মহাসিন উদ্দিন ফকির। আগামী ৩ জুন পর্যন্ত এ পুষ্টি সপ্তাহ চলবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিস এ পুষ্টি সপ্তাহের আয়োজন করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)