বুধবার ● ২৮ মে ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গতকাল বুধবার জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সির্ভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মহাসিন উদ্দিন ফকির। আগামী ৩ জুন পর্যন্ত এ পুষ্টি সপ্তাহ চলবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিস এ পুষ্টি সপ্তাহের আয়োজন করে।






নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা
পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত
গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা
পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্বোধন
মাগুরায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প 