মঙ্গলবার ● ৩ জুন ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী
খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী
![]()
ফাস্টফুড ও জাঙ্ক ফুড পরিহার করে ঘরের তৈরি পুষ্টিকর খাবার শিশুদের খাওয়াতে হবে। আমাদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। শরীরের জন্য ক্ষতি হয় এমন খাবার থেকে বিরত থাকা প্রয়োজন। সুস্থ ও সক্ষম জাতি গঠনে পুষ্টি বিষয়ক সচেতনতা অপরিহার্য। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী এবং প্রবীণদের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা প্রয়োজন। খাদ্যের কথা ভাবতে হলে আমাদের পুষ্টির কথাও ভাবতে হবে। শিশুর পুষ্টি নিশ্চিত করতে হলে জন্মের পর থেকে ছয় মাস শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। অল্প বয়সে বিয়ে হলে নারীরা পুষ্টিহীনতায় ভোগে। এজন্য বাল্যবিবাহ প্রতিহত করতে হবে।
৩ জুন মঙ্গলবার বিকালে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা একথা বলেন। খুলনা সিভিল সার্জন অফিসের সহায়তায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ আকিব উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী, শিশু বিশেষজ্ঞ ডা. মো: সরাফত হোসাইন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ।
জাতীয় পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’।
অনুষ্ঠান শেষে অতিথিরা জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।






মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন
নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মাগুরা সদর হাসপাতালে রোগীর সেবায় সংসদ সদস্য মনোয়ার খানের আইপিএস হস্তান্তর
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা
পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত
গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা 