মঙ্গলবার ● ১০ জুন ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় আরআরএফসি লিজেন্ড ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় আরআরএফসি লিজেন্ড ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ড.আলী আফজাল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আরআরএফসি লিজেন্ড ফুটবল ম্যাচ সোমবার বিকালে মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । এ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিশিষ্ঠ বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড.আলী আফজাল। এ খেলায় আরআরএফসি লিজেন্ড লাল দল ফুটবল একাদশ মুখোমুখি হয় আরআরএফসি লিজেন্ড সবুজ দল ফুটবল একাদশের। উভয় দলে রাজাপুর ইউনিয়নের প্রাত্তন লিজেন্ড ফুটবলারগণ অংশ নেয়। তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দল আক্রমন পাল্টা আক্রমন চালাতে থাকে। নিধারিত খেলা শেষে আরআরএফসি লিজেন্ড সবুজ দল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে বিশিষ্ট বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড.আলী আফজাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় সুধীজন,প্রাত্তন খেলোয়াড় ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ 