মঙ্গলবার ● ১০ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন
পাইকগাছায় সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন
খুলনার পাইকগাছায় সন্ত্রাসী শফি ও তার সহযোগী আনারুল, রফিক, শাখিল, শহিদুল, শেখ ইব্রাহিমের হাত থেকে বাঁচতে দুই ইউনিয়নের শত শত মানুষ মানববন্ধন করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁটাখালী বাজারে চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নের কয়েক গ্রামের শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করে।মানববন্ধনে মোস্তফা গাজী মানববন্ধনে বক্তব্যে বলেন, আ.লীগ সরকারের পতনের পর বিএনপি’র কতিপয় নেতা সন্ত্রাসী শফি ও তার বাহিনীকে প্রশ্রায় দিয়ে দখলবাজী, চাঁদাবাজী করে চলেছে। এহেনো অপকর্ম নেই শফি বাহিনী করছেনা। তাদের হাতে এলাকার কেউ নিরাপদ নেই। ফোনে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমার পরিবার শফি বাহিনীর জন্য নিরাপত্তাহীনতয় ভুগছি। সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু’র বক্তব্যে বলেন, সন্ত্রাসী শফি বাহিনী হাতে এলাকার কেউ নিরাপদ নয়। রাতের আধারে যে কারোর গলা কেটে দিতে পারে। আমরা কয়েক গ্রামের মানুষ শফি বাহিনীর আতঙ্কে রাতের ঘুম হারাম করে পাহারা দিচ্ছি। ইমরান সরদার বক্তব্যে বলেন, চাঁদার টাকা না দেয়ায় গত ৭ তারিখ রাতে আমাদের বাড়িতে যেয়ে শফি ও তার বাহিনী আামার পিতাকে কুপিয়েছে। এর আগে আমাদের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুট করেছে। এলাকাবাসী একজোট হয়ে গত ৮জুন সন্ত্রাসী শফি’র বাড়িসহ সহযোগীদের বাড়ি তল্লাশি করে দেশীয় ৮টি অস্ত্র উদ্ধার করে। ক্ষুব্ধ এলাকাবাসী তার ঘরসহ সহযোগীর বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়। রেহানা বেগম বলেন, আমরা নারীরা শফি বাহিনী কাছে নিরাপদ না। রাতের আধারে আমাদের গলাই ছুরি ধরছে। শফি বাহিনীর বিরুদ্ধে কথা বল্লে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি।
চাঁদখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, যুবদল নেতা মোস্থফা গাজী, ইমরান সরদার, লতিফ গাজী, লুৎফর রহমান, মোহসীন মালী, আবু মুছা মালী, শাহেব আলী গাজী, রেহানা বেগম, শেফালী বেগম প্রমুখ।






পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার
পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন
নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট
কয়রায় আম খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু ;পরিবারের ৪ সদস্য হাসপাতালে
পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা 