বুধবার ● ১১ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে যৌথবাহিনীর চেকপোস্টে বাস ও মোটরসাইকেল আটক; জরিমানা
নড়াইলে যৌথবাহিনীর চেকপোস্টে বাস ও মোটরসাইকেল আটক; জরিমানা

নড়াইল প্রতিনিধি; নড়াইলে যৌথবাহিনীর চেকপোস্টে বাস ও মোটরসাইকেল আটক হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের রূপগঞ্জ হাতিরবাগান বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
ঈদুল আজহা উপলক্ষে বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটায় অস্থায়ী এ চেকপোস্ট বসানো হয়।
এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় একটি বাসে মামলাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০টি মোটরসাইকেল আটক করা হয়।
নড়াইল ট্রাফিক পুলিশ জানায়, আটককৃত গাড়িগুলো রূপগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এসব গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনারোধে ও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ চেকপোস্ট স্থাপন করা হয়।






পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার
পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন
নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট
কয়রায় আম খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু ;পরিবারের ৪ সদস্য হাসপাতালে
পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা 