শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১০ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন
২৩৯ বার পঠিত
মঙ্গলবার ● ১০ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

 --- খুলনার পাইকগাছায় সন্ত্রাসী শফি ও তার সহযোগী আনারুল, রফিক, শাখিল, শহিদুল, শেখ ইব্রাহিমের হাত থেকে বাঁচতে দুই ইউনিয়নের শত শত মানুষ মানববন্ধন করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁটাখালী বাজারে চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নের কয়েক গ্রামের শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করে।মানববন্ধনে মোস্তফা গাজী মানববন্ধনে বক্তব্যে বলেন, আ.লীগ সরকারের পতনের পর বিএনপি’র কতিপয় নেতা সন্ত্রাসী শফি ও তার বাহিনীকে প্রশ্রায় দিয়ে দখলবাজী, চাঁদাবাজী করে চলেছে। এহেনো অপকর্ম নেই শফি বাহিনী করছেনা। তাদের হাতে এলাকার কেউ নিরাপদ নেই। ফোনে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমার পরিবার শফি বাহিনীর জন্য নিরাপত্তাহীনতয় ভুগছি। সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু’র বক্তব্যে বলেন, সন্ত্রাসী শফি বাহিনী হাতে এলাকার কেউ নিরাপদ নয়। রাতের আধারে যে কারোর গলা কেটে দিতে পারে। আমরা কয়েক গ্রামের মানুষ শফি বাহিনীর আতঙ্কে রাতের ঘুম হারাম করে পাহারা দিচ্ছি। ইমরান সরদার বক্তব্যে বলেন, চাঁদার টাকা না দেয়ায় গত ৭ তারিখ রাতে আমাদের বাড়িতে যেয়ে শফি ও তার বাহিনী আামার পিতাকে কুপিয়েছে। এর আগে আমাদের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুট করেছে। এলাকাবাসী একজোট হয়ে গত ৮জুন সন্ত্রাসী শফি’র বাড়িসহ সহযোগীদের বাড়ি তল্লাশি করে দেশীয় ৮টি অস্ত্র উদ্ধার করে। ক্ষুব্ধ এলাকাবাসী তার ঘরসহ সহযোগীর বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়। রেহানা বেগম বলেন, আমরা নারীরা শফি বাহিনী কাছে নিরাপদ না। রাতের আধারে আমাদের গলাই ছুরি ধরছে। শফি বাহিনীর বিরুদ্ধে কথা বল্লে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি।

চাঁদখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, যুবদল নেতা মোস্থফা গাজী,  ইমরান সরদার,  লতিফ গাজী, লুৎফর রহমান, মোহসীন মালী, আবু মুছা মালী, শাহেব আলী গাজী, রেহানা বেগম, শেফালী বেগম প্রমুখ।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮

আর্কাইভ