বুধবার ● ১১ জুন ২০২৫
প্রথম পাতা » কৃষি » মাগুরায় কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ
মাগুরায় কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় আদর্শ গ্রাম উন্নয়ন কর্মসূচীর আওতায় সদরের পারপলিতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৩১০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ড.আলী আফজাল ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পারপলিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী কৃষিবিদ গ্রুপের ব্যবপস্থাপনা পরিচালক ড. মো: আলী আফজাল। বক্তব্য রাখেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন রাজু ,কৃষিবিদ গ্রুপের পরিচালক গাজী শাহেদ ও মহম্মদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক তৌফিক কালাম প্রমুখ। অনুষ্ঠানে পারপলিতা গ্রামের ৩১০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ১২শ’৪০টি ফলজ চারা ও ১৮শ’৬০ প্যাকেট সবজি বীজ বিতরণ করা হয়। কৃষি বিজ্ঞানী ড.মো: আলী আফজাল বলেন,আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। এদেশের কৃষকদের উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচী নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে। বাজেটে কৃষকদের উন্নয়নে বরাদ্দ থাকলেও তা গ্রামের প্রান্তিক কুষকরা সঠিকভাবে পাচ্ছে না। তাই আমি নিজ উদ্যোগে আমার প্রতিষ্টান থেকে কৃষকদের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছি। দেশের কৃষক বাঁচলে ,বাংলাদেশ বাচঁবে। আজ কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা দেওয়া হলো। ভবিষ্যতে কৃষকদের উন্নয়নে আরো অনেক কিছু দেওয়ার আশা আছে আমার।






ঈদকে সামনে রেখে পশু প্রস্তুতে ব্যস্ত মাগুরার খামারিরা
পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত 