সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
মাগুরায় ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

মাগুরা প্রতিনিধি : ২৪ জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনে মাগুরায় শহীদ ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী হত্যার খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি সরকারি হোসেন শহীদ সোহারাওয়র্দী কলেজের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম।
সমাবেশে বক্তরা বলেন, মেহেদী হাসান রাব্বী দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার খুনিরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে। প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে। এ সময় বক্তরা শহীদ রাব্বীর খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
উল্লেখ্য, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকার পতনের মিছিলে শহরের ঢাকা রোড ব্রিজের উপর গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এ ঘটনায় গত ১৩ আগস্ট শহীদ রাব্বীর ভাই ইউনুস আলী মাগুরা সদর থানায় একটি হত্য মামলা দায়ের করেন। শহীদ মেহেদী হাসান রাব্বী শহরের বরুনাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে।






মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা 