শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ
৪১১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ

 --- পাইকগাছা উপজেলার ২ নং কপিলমুনি ইউনিয়নে সচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে ৩০ কেজি চাউলের ভিডাব্লিউবি কার্ডের ৩৪৬ জন দরিদ্র মহিলার তালিকা প্রস্তুত করা হয়েছে। জানা যায়, ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নিম্ন আয়ের মোট ১২শ ৬৫ জন মানুষ অনলাইনে আবেদন করেন। এ উপলক্ষে ২৬জুন  বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সকল আবেদনকারীর উপস্থিতিতে উন্মুক্ত লটারি আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পিআইও রাজীব বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম গাজী, এসআই মোঃ মাসুদুর রহমান, সহকারী কৃষি অফিসার মোঃ শাহাজাহান আলী, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, কপিলমুনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুস আলী মোড়ল, ইউপি সচিব জাবেদ ইকবল, সাংবাদিক আবু ইসহাক, ইউপি সদস্য এসএম মুস্তাফিজুর রহমান মিন্টু, শেখ রবিউল ইসলাম, কাকলী রানী বিশ্বাস, ছকিনা বেগম, আলাউদ্দিন গাজী, রবীন্দ্রনাথ অধিকারী, রাজিয়া সুলতানা, জামায়েত নেতা মোঃ ওবায়দুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ৯ টি ওয়ার্ড থেকে সরকার নির্ধারিত ৩৪৬ জন দরিদ্র নারীর তালিকা প্রস্তুত করা হয়। এদিকে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড নির্ধারণের এমন সুন্দর উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জনসাধারণ। পাশাপাশি উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ চলমান থাকলে কেউই বৈষম্যের শিকার হবে না বলে জানান তারা।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

আর্কাইভ