মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ৪টি মোটরসাইকেল ১টি ইজিবাইকসহ ৮চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ
মাগুরায় ৪টি মোটরসাইকেল ১টি ইজিবাইকসহ ৮চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ

মাগুরা প্রতিনিধি:-চোরাই চারটি মোটরসাইকেল এবং একটি ইজিবাইকসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।
মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা আজ দুপুরে মাগুরা সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলীর নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত দুইদিনে চোরাই চারটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এসব মোটরসাইকেল এবং ইজিবাইক চুরির সাথে জড়িত আন্তজেলা চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে ফরিদপুর জেলার কাশিমবাদ গ্রামের সজীব সরকার (২৮), বসুন সিংহদিয়া গ্রামের নূর মোহাম্মদ (৩২),চর বাংরাইল গ্রামের মনোয়ার শেখ (২৩),ঘন শ্যামপুর গ্রামের আসিফ মোল্লা (২২) পরানপুর গ্রামের রাব্বি সিকদার (২১) বাহিরচর গ্রামের আবু হানিফ হিমেল (২১) পাবনা জেলার বাশপাড়া গ্রামের রবিউল ইসলাম (১৬) ও চর মানিকদির গ্রামের আলিম হোসেন (২৩)।
উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে একটি পালসার ও তিনটি ডিসকভার। আটককৃতদের বিরুদ্ধে মামলার রুজু করা হয়েছে।






সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
১৮ দিনেও উদ্ধার হয়নি পাইকগাছার অপহরণের শিকার শিক্ষার্থী সূচনা
খুলনায় ৫ বিদেশি পিস্তলসহ নারী আটক
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ইউপি মেম্বার ও দুই নারীসহ আহত ১৫
শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যক্কারজনক হামলা
পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা; থানায় এজাহার
পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ হওয়া ডুমুরিয়ার রিপনের সন্ধান মেলেনি; থানায় জিডি। 