শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
২৯৮ বার পঠিত
শনিবার ● ৫ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

---  পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য খাইয়ে পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের ৫ জন সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রান্না করা ভাত ও তরকারির সাথে কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনা নাশক মিশিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছি। পরবর্তীতে পরিবারের তিন জনসহ আরো দুজন মেহমান এ খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। শুক্রবার সকালে উঠে দেখি গেট ও বক্স ভেঙ্গে সোনার গয়না ও মালামাল নিয়ে গেছে। রাতের কোনো এক সময় বাড়িতে রক্ষিত ১২ ভরি সোনা, নগদ দেড় লক্ষাধিক টাকা, জমির দলিল এবং ভোটার আইডি কার্ড, প্রয়োজনীয় কাগজ পত্র ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী মোঃ ইলিয়াস গাজী ও তাহার স্ত্রী নাছিমা আক্তার, কাজের লোক জাহানারা, মেহমান রাড়ুলী ইউনিয়নের চক-বড়ভোড়িয়ার মোঃ ফারুক সানা ও আব্দুর রশিদ মোড়ল পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ জানান, অচেনা পয়জন খাওয়ার ৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)