বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ
মাগুরায় যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ
মাগুরা প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শহরের ইসলামপুর পাড়া বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা রোডে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সদর থানা যুবদলের আহবায়ক কুতুবুদ্দীন রানা প্রমুখ। সমাবেশে বক্তারা, প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদ জানান।






পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় 