শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগর লিডার্স অফিসে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগর লিডার্স অফিসে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা
১৯৭ বার পঠিত
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগর লিডার্স অফিসে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা

---জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান প্রভাবের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারি বেসরকারি পর্যায়ে জরুরি অভিযোজন উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যবৃন্দ।

 

এই দাবির প্রেক্ষিতে ২৬ জুলাই বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় শ্যামনগর লিডার্স অফিসে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ফোরামের সম্পাদক রনজিৎ কুমার বর্মন, সদস্য শাহানা হামিদ, চন্দ্রিকা ব্যানার্জী, নুরুন্নাহার ঝর্ণা, তপন কুমার মণ্ডল প্রমুখ।

 

বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় জনগণের জীবন-জীবিকা চরম ঝুঁকিতে পড়েছে। ঘন ঘন ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।তারা সতর্ক করেন, “এই অবস্থায় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে উপকূল জনমানবশূন্য হয়ে যেতে পারে।

 

বক্তারা আরো বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করা ছাড়া উপকূলীয় মানুষের ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব নয়। এজন্য সরকারের পক্ষ থেকে: দুর্যোগ-প্রবণ এলাকায় বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ, উপকূলবাসীর জন্য টেকসই জীবন-জীবিকার ব্যবস্থা ও স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়ন এই সব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 

সভা শেষে, আগামী ছয় মাসের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা গৃহীত হয়, যা উপকূলীয় জনগণের অধিকার রক্ষা এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে  ঢাকায় নেওয়া হয়েছে মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে
পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায় পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায়
মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা
বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম
মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন
মাগুরায় ইন্টাস ডক্টর’স সোসাইটির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ মাগুরায় ইন্টাস ডক্টর’স সোসাইটির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ