রবিবার ● ২৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
মাগুরায় কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ (৫৫) নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, রাত ১১টার দিকে আমরা খবর পাই ছায়াবীথি সড়কে ঋষিপাড়ায় সড়কের পাশে একজনের জবাই করা মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক সদর থানার অফিসার ইনচার্জ ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। পরে জানা যায়, নিহত ব্যক্তি ভজন গুহ, পেশায় একজন কলা বিক্রেতা। তিনি গত চার মাস ধরে ঋষিপাড়ায় পরিবার নিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকার আবির নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।






পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২
আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ 