সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সোমবার সকাল ৯টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মাগুরা গাজী বশির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদর ডা: মোঃ আফজাল হোসেন , সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সিভিল সার্জন অফিস মো: জিল্লুর রহমান, জেলা তথ্য অফিসার পাভেল দাস সহ জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রেজেন্টেশান করেন এস এম আই ও,ডাব্লিউ এইচ ডা:সুরভী আক্তার.।
সভায় বক্তারা টাইফয়েড রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও টিকাদানের গুরুত্ব তুলে ধরেন। একইসাথে সুষ্ঠু ও কার্যকর ক্যাম্পেইন পরিচালনার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয়ের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাস থেকে জেলার নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।






পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান
মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট কিছুটা কাটলো ; ৮ জন ডাক্তারের যোগদান
মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান
নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার
মাগুরায় শীতে হাসপাতালে বেড়েছে শিশু রুগীর চাপ
নড়াইলে বিনামূল্যে ২২১ রোগীকে লেন্স সংযোজন ও ৯০ জনকে চশমা প্রদান
নড়াইলে বিনামূল্যে দুই হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন 