শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও সম্মানি টাকা প্রদান
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও সম্মানি টাকা প্রদান
১৮৬ বার পঠিত
সোমবার ● ২৮ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও সম্মানি টাকা প্রদান

---নড়াইল প্রতিনিধি ; নড়াইলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৫ মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র, অভিধান ও সম্মানি টাকা প্রদান করা হয়েছে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স স্কিমের (এসইডিপি) আওতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন ও সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন-সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস।

এছাড়া নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক উপাধ্যক্ষ বরুণ কুমার, সদরের সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদরাসার অধ্যক্ষ নাছির উদ্দিন, সংবর্ধিত শিক্ষার্থী আহসান হাবীবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সভাপতি ও অভিভাবকরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এসএসসিতে ১৪জন এবং এইচএসসিতে ২১ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে এসএসসি পর্যায়ে প্রতিজনকে ১০ হাজার টাকা এবং এইচএসসিতে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়েছে। সংবর্ধিত শিক্ষার্থী বর্তমানে দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)