শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় উপজেলা প্রশাসন বিতর্ক উৎসবের উদ্বোধন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় উপজেলা প্রশাসন বিতর্ক উৎসবের উদ্বোধন
১৯৬ বার পঠিত
শুক্রবার ● ২৯ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় উপজেলা প্রশাসন বিতর্ক উৎসবের উদ্বোধন

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী উপজেলা প্রশাসন বিতর্ক উৎসব-২০২৫ এর উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার সকালে মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী  শহর  প্রদক্ষিণ করে নোমানি ময়দানে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এ র‍্যালীতে মাগুরা সদর উপজেলার ২৫ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। র‍্যালী শেষে মাগুরা জেলা অডিটরিয়ামে জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো: মাহবুবুল আলম। অনুষ্ঠানে প্রধান বিতর্ক ব্যক্তিত্ব ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফ বি ডির চেয়ারম্যান এ কে এম  শোয়েব  ও বিশেষ বিতর্ক ব্যক্তিত্ব ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এম ডি এফ বিডি খুলনা অঞ্চলের  তাকদিরুল গনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান।
দিনব্যাপী এ উৎসবে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পরিচালনায় আন্তর্জাতিক শিশু বিতর্ক রম্য, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সনাতনী স্কুল বিতর্ক, তাৎক্ষণিক বিতর্ক এ অংশ নেয় মাগুরা সদর উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৬ টি বিতর্ক ক্লাবের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন মাগুরা সদর এ উৎসবের আয়োজন করে। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন মাগুর আদর্শ বিতর্ক সংঘের চেয়ারম্যান নাহিদুর রহমান দুর্জয়। অনুষ্ঠান শেষে বিতর্কিক দের অংশগ্রহণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন
পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)