মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী’র দাফন সম্পন্ন
পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী’র দাফন সম্পন্ন
পাইকগাছায় রাড়ুলী ইউনিয়নের বাঁকা ভবানীপুর নিবাসী আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মরহুম সোহরাব আলী গোলদার ( ৮০) কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীকন্ঠপুর উত্তর পাড়া ঈদগাহময়দানে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পমাল্য অর্পন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম। এসময়ে থানা অফিসাদের মধ্যে এসআই আতিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন ও আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল মাজেদ, আর. সবুর সাত্তার, মোঃ আঃ গফুর গোলদার, শেখ রওশন আলী, আজিজুল, মোঃ ফয়জুল বারী, আমীর আলী মাষ্টার, কামাল মোড়ল, আফছার আলী গোলদার, মরহুমের পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় ইন্তেকাল করেছেন।






শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন 