মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
পাইকগাছায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন -২০২৫ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শিক্ষকগণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট এ্যানেস্থিয়া ডাঃ জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.শাকিলা আফরোজ এর অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে টাইফয়েড জ্বর, এর ভয়াবহতা, টিসিভি গ্রহণের গুরুত্ব ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় ।






মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন 