বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাজী আল আমিনের শুভেচ্ছা উপহার প্রদান
শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাজী আল আমিনের শুভেচ্ছা উপহার প্রদান
মাগুরা প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল, মালয়েশিয়া-শাখা ও শহীদ জিয়া স্মৃতি সংসদ, মাগুরা জেলা শাখার পৃষ্ঠপোষক কাজী আল আমিনের পক্ষ থেকে নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দর হাতে কাজী আল আমিনের পক্ষ থেকে নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার প্রদান করেন মোঃ নজরুল ইসলাম কাজী (মেম্বার)। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা মোঃ মেহেদী হাসান, শিক্ষক মোঃ সনেট হোসেন, যুবদল নেতা মোঃ সাইদুল ইসলাম, মোঃ নায়েব আলী, মোঃ কামাল হোসেন, সুজন বিশ্বাস, মিলন হোসেন প্রমূখ।
নজরুল ইসলাম কাজী (মেম্বার) বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা আমাদের এলাকার সবকটি পূজা মন্ডপ পরিদর্শন করছি। হিন্দু সম্প্রদায়ের লোকেরা যাতে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে পারে আমরা সেদিকে লক্ষ্য রাখছি এবং কাজী আল আমিনের পক্ষ হতে উপহার পৌঁছে দিচ্ছি।






মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী
বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু 