শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মহম্মদপুরে খালে গোসলে নেমে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » মহম্মদপুরে খালে গোসলে নেমে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
১৭৮ বার পঠিত
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহম্মদপুরে খালে গোসলে নেমে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

---মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে তারিন (৮) সিনতিয়া (৯) তানহা (৯) নামের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে চরম হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে।

মৃত্যু তারিন- মো. আনারুল, সিনথিয়া- সাজ্জাদুল ইসলাম এবং তানহা- তারিকুল ইসলামের মেয়ে। তাদের করুণ মৃত্যুতে চাঁপাতলা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পাশাপাশি বাড়ির তারিন, সিনতিয়া ও তানহা নামের এই তিন শিশু বাড়ীর পাশে চাঁপাতলা খালে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা প্রচন্ড স্রোতে পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাদেরকে গোসল করতে না দেখে স্থানীয়রা বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে তিন শিশুকে খুঁজতে চেষ্টা করেন। পরে শিশুদেরকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা: আসাদুর রহমান পরীক্ষার মাধ্যমে তাদেরকে মৃত্যুর ঘোষণা করেন।

একই সাথে তিনটি শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অফিসার ইনচার্জ মো. আব্দুর রহমান জানান, বাড়ির পাশের খালে গোসল করতে নেমে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী নিহতদর বাড়িতে যান এবং সমবেদনা জানান।





অপরাধ এর আরও খবর

নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)