শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
২০৪ বার পঠিত
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরে চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

---মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে প্রায় দুই লক্ষাধিক টাকার চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। রবিবার দিনভর উপজেলার গড়াই নদীর গোয়ালদাহ থেকে লাঙ্গলবাঁধ পর্যন্ত অভিযান চালিয়ে জব্দকৃত বিপুল পরিমান চায়না দোয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর তত্বাবধানে ও মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদের নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন  বলেন, দেশীয় প্রজাতির মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে। একশ্রেণির অসাধুরা ব্যক্তিরা অবৈধ চায়না দোয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করে দেশীয় মাছ ও মৎস্য সম্পদ শেষ করে দিচ্ছে। রবিবার দিনভর অভিযান চালিয়ে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার ৫’শ মিটার অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা চায়না জালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। ৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষার্থে এবং দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক ​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)