শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ব্যতিক্রমী প্রচারণায় নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদ
প্রথম পাতা » রাজনীতি » ব্যতিক্রমী প্রচারণায় নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদ
১৫১ বার পঠিত
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যতিক্রমী প্রচারণায় নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদ

---নড়াইল প্রতিনিধি; ব্যতিক্রমী প্রচারণায় মাঠে নেমেছেন নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার (২৫ অক্টোবর) বিকেল থেকে রাত অবধি নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় শতাধিক ভ্যানযোগে গণসংযোগ করেন তিনি। নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের লোহাগড়া চৌরাস্তা থেকে প্রচারণা শুরু করে সদর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ড পর্যন্ত ভ্যানযোগে শুভেচ্ছা বিনিময় করেন। পরে লোহাগড়া বাজার এলাকায় আসেন। এ সময় নেতাকর্মীসহ ভোটারদের ভালোবাসায় সিক্ত হন ফরহাদ। এছাড়া প্রায় প্রতিদিনই ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নড়াইলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তিনি।

গণসংযোগকালে ডক্টর ফরহাদ বলেন, ২০১৮ সালে আমি নড়াইল-০২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলাম। আশা করছি, আগামি নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পাবো। এবারের নির্বাচনে বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বিএনপি নেতা আবু মুসা, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা ফরহাদ ইসলামসহ অনেকে।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ